ঘরে বসে চুলের যত্ন: প্রাকৃতিক কন্ডিশনার বানানোর সহজ রেসিপি


আপনি কি আপনার চুলকে আরো সিল্কি, উজ্জল, চকচকে ও সুন্দর করতে চান তাহলে প্রাকৃতিক উপাদানে ঘরে তৈরি এই কন্ডিশনার রেসিপিটি "বাংলায় পোস্ট" নিয়ে এসেছে আপনার জন্য। আপনি নিজে ঘরে তৈরি করে এই কন্ডিশনার টি ট্রাই করে দেখুন আপনাদের মধ্যে অধিকাংশই ভালো উপকার পাবেন। যারা উপকার পাবেন না মন খারাপ করার কোন কারণ নেই, এতে কোন ক্ষতি হবে না কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। রেগুলার ব্যবহারের মাধ্যমে একসময় আপনিও পরিবর্তন লক্ষ্য করবেন। ঘরে তৈরি এই কন্ডিশনারটি ব্যবহার করে আপনি কতটুকু উপকৃত হলেন নিচে মন্তব্য করে জানান। যাতে অন্যদেরও বুঝতে সুবিধা হয় এটা কতটুকু কার্যকরী।

প্রয়োজনীয় উপকরণ

১। টক দই - ৩ টেবিল চামচ
২। নারিকেল তেল/খাঁটি সরিষার তেল - ১ টেবিল চামচ
৩। অ্যালোভেরা জেল - ১ টেবিল চামচ
৪। মধু - আধা টেবিল চামচ

বানানোর নিয়ম

সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানোর পর যদি দেখতে পান এটা আপনার চুলের জন্য পর্যাপ্ত নয় সে ক্ষেত্রে পরিমাণ দ্বিগুণ করুন। যেমন টক দই ৩ টেবিল চামচ এর পরিবর্তে ৬ টেবিল চামচ নিন, নারিকেল তেল ১ টেবিল চামচ এর পরিবর্তে ২ টেবিল চামচ নিন। এভাবে রেশিও অনুযায়ী প্রত্যেকটি উপকরণ দ্বিগুণ করুন। যদি আরো বেশি প্রয়োজন হয় সে ক্ষেত্রে তিন গুণ নিন।

ব্যবহারের নিয়ম


সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে শুরু করে চুলের সব জায়গায় ভালোভাবে লাগিয়ে নিন। লক্ষ্য রাখবেন কোথাও যেন বাদ না পরে। ২০ মিনিট অপেক্ষা করুন তারপর নরমাল পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। এভাবে সপ্তাহে একবার কিংবা মাসে দুইবার ব্যবহার করুন।

ঘরে তৈরি এই ন্যাচারাল হেয়ার কন্ডিশনার টি খুবই কার্যকরী যা আপনার চুলকে করবে আরো মসৃণ, চকচকে এবং সিল্কি। কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং এই পোস্টটি শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন। আপনার কোন মতামত থাকলে কিংবা ব্যবহারের পর আপনার চুলের কতটুকু পরিবর্তন লক্ষ্য করছেন কমেন্টস সেকশনে জানান।

এই পোস্টটি নিচের ভিডিওটি থেকে অনুপ্রাণিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ