বর্তমান প্রতিযোগিতামূলক যুগে একটি ভালো চাকরি পাওয়া অনেকের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিক্ষা খাতে, যেখানে যোগ্য ও দক্ষ প্রার্থীদের চাহিদা রয়েছে। আপনি যদি একটি সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান, তাহলে সঠিকভাবে একটি আবেদনপত্র প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় পোস্টে এর মাধ্যমে আমরা আপনাদের জন্য সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন/দরখাস্ত/এপ্লিকেশন এর একটি বাংলা ফরম্যাট শেয়ার করছি, যা সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
বরাবর
[প্রধান শিক্ষক/শিক্ষিকা/প্রিন্সিপল]
[প্রতিষ্ঠানের নাম লিখুন]
[প্রতিষ্ঠানের ঠিকানা লিখুন যেমন: মিরপুর-১০, ঢাকা-১২১৬]
বিষয়ঃ [প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক] পদে চাকুরীর জন্য আবেদন।
[জনাব/জনাবা],
যথাবিহীত সম্মান প্রর্দশন পূর্বক নিবেদন এই যে, গত [২৮ এপ্রিল ২০২৪ইং] তারিখে বহুল প্রচারিত দৈনিক পত্রিকা [”প্রত্রিকার নাম”] এর মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে [”প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক”] পদে চাকুরীর সুযোগ আছে। আমি উক্ত পদের একজন আবেদনকারী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতি ও সু-বিবেচনার জন্য উপস্থাপন করলাম।
আবেদনকারীর নাম- [আপনার নাম লিখুন]
পিতার নাম- [আপনার পিতার নাম লিখুন]
মাতার নাম- [আপনার মাতার নাম লিখুন]
জাতীয়তাঃ বাংলাদেশী
ধর্ম- [আপনার ধর্ম লিখুন]
স্থায়ী ঠিকানা- [আপনার স্থায়ী ঠিকানা লিখুন]
বর্তমান ঠিকানা- [আপনার বর্তমান ঠিকানা লিখুন]
নিজ জেলার নাম- [আপনার জেলার নাম লিখুন]
বৈবাহিক অবস্থা- [বিবাহিত/অবিবাহিত/তালাক প্রাপ্ত]
জাতীয় পরিচয়পত্র- [আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন]
জন্ম তারিখ- [আপনার জন্ম তারিখ লিখুন]
মোবাইল- [আপনার মোবাইল নম্বর লিখুন]
শিক্ষাগত যোগ্যতাঃ
| পরীক্ষার নাম | বোর্ড/বিশ্ববিদ্যালয় | পাসের সন | জিপিএ/সিজিপিএ |
|---|---|---|---|
| এম.এ. | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০২০ | ২.৭৫ |
| বি.এ. | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৮ | ৩.১৪ |
অভিজ্ঞতাঃ
১। [৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ০৮ বছর কোচিং শিক্ষকতার অভিজ্ঞতা।]
২। [কম্পিউটার অফিস এপ্লিকেশনে দক্ষতা রয়েছে।]
অতএব, আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, আমাকে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে [”প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক”] পদে চাকুরীর অনুমতি দানে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
(আপনার নাম লিখুন)
সংযুক্তিঃ
১। সকল শিক্ষগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
২। পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)।
৩। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
৪। জীবনবৃত্তান্ত।
উপরোক্ত বায়োডাটা সহ দরখাস্তটি কপি করুন এবং লাল অংশগুলোকে আপনার নিজস্ব তথ্য দিয়ে পরিবর্তন করে নিন। আর প্রিন্ট করে নিন। আশাকরি বাংলায় পোস্টের দেয়া এই আবেদন বা দরখাস্তটি আপনার উপকারে আসবে। আপনার মন্তব্য কমেন্ট করে জানান।

0 মন্তব্যসমূহ