কম্পিউটারের ১০টি চমকপ্রদ তথ্য যা আপনি জানেন না

কম্পিউটারের ১০টি চমকপ্রদ তথ্য যা আপনি জানেন না
ডেক্সটপ কম্পিউটার। ছবি: পেক্সেলস ।

তথ্য প্রযুক্তির আধুনিক যুগে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ই-মেইল পাঠানো, ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা, সিনেমা দেখা, পড়াশোনা করা কিংবা অফিসের বিভিন্ন কাজ—এসবের সবকিছুই আমরা এই যন্ত্রের মাধ্যমে সহজে সম্পন্ন করতে পারি। প্রযুক্তির এই যুগে, কম্পিউটার ছাড়া জীবন কল্পনা করা কঠিন। তবে, কম্পিউটারের কিছু আকর্ষণীয় দিক রয়েছে যা অনেকেই জানেন না। আজ আমরা এমন ১০টি চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব যা আপনার কম্পিউটার সম্পর্কে জ্ঞানকে আরও বাড়িয়ে তুলবে।

১) কম্পিউটার কাকে বলে

কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য (ডেটা) গ্রহণ, সংরক্ষণ, বিশ্লেষণ, এবং আউটপুট প্রদানের কাজ করে। এটি প্রোগ্রাম অনুযায়ী কাজ করে এবং গাণিতিক বা যৌক্তিক সমস্যার সমাধান করতে পারে। সহজ ভাষায়, কম্পিউটার হলো এমন এক যন্ত্র যা মানুষের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করতে সক্ষম।

কম্পিউটারের মূল বৈশিষ্ট্য:

  • তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা: কম্পিউটার ইনপুট ডেটা গ্রহণ করে এবং সেটিকে প্রোগ্রামের নির্দেশ অনুসারে প্রক্রিয়াকরণ করে আউটপুট প্রদান করে।
  • গতি: এটি জটিল গণনা বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ অত্যন্ত দ্রুত সম্পন্ন করে।
  • নির্ভুলতা: সঠিক নির্দেশ দিলে কম্পিউটার ভুল করার সম্ভাবনা থাকে না।
  • সংরক্ষন ক্ষমতা: এটি প্রচুর পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো পুনরুদ্ধার করতে সক্ষম।
  • বহুমুখিতা: কম্পিউটার একইসঙ্গে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন: লেখালেখি, ছবি সম্পাদনা, গাণিতিক সমস্যা সমাধান, ইন্টারনেট ব্রাউজিং।

২) কম্পিউটার এর প্রকারভেদ

গঠন ও বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, কম্পিউটার তিন প্রকার:

ক) এনালগ কম্পিউটার (Analog Computer)
খ) ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
গ) হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)

ক) এনালগ কম্পিউটার (Analog Computer)

ভৌতো পরিমাপ, গ্যাসীয় বা তরল পর্দার্থের পরিমাপ, বৈদ্যুতিক তারের ভোল্টেজ, বায়ু প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি অ্যানালগ ডেটা প্রক্রিয়া করার জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয় তাকে এনালগ কম্পিউটার বলে।

Analog Computer -এর বৈশিষ্ট্য
  • এটি একের বেশি চিপ দিয়ে তৈরি;
  • এরা কম ফ্লেক্সিবেল ও ধীর গতির হয়ে থাকে;
  • ভৌত পরিমানে ডেটা সঞ্চয় করে;
  • পরিমাপের সাহায্যে গণনার কাজ সম্পাদন করে;
  • ভৌত পরিমাণ, বৈদ্যুতিক তারের ভোল্টেজের উঠানামা, পাইপের ভেতরে গ্যাসীয় বা তরল পদার্থের চাপের তারতম্য ইত্যাদি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।

খ) ডিজিটাল কম্পিউটার (Digital Computer)

সহজভাষায় বললে, যে কম্পিউটার বাইনারি সিস্টেম (0 ও 1) ব্যবহার করে গনণার কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে। ডিজিটাল কম্পিউটারে দ্রুত গতিতে গণনা এবং যৌক্তিক ক্রিয়াকলাপের কাজ করা যায়। উচ্চ গতির ডেটা প্রক্রিয়াকরণ করার জন্য এই ধরণের যন্ত্রগুলো মেমোরি সম্পন্ন ডিস্ক এবং ইনপুট ও আউটপুট ইউনিট দিয়ে ডিজাইন করা হয়। ডেক্সটপ, মোবাইল, ল্যাপটপ এবং স্মার্ট ফোন এই সবকিছু ডিজিটাল কম্পিউটারের উদাহরণ।

Digital Computer -এর বৈশিষ্ট্যবাইনারি পদ্ধতিতে ০ ও ১ নিয়ে কাজ সম্পন্ন করে;
  • এটি সব ধরনের ডাটা বাইনারি ০ ও ১ এর মাধ্যমে ইনপুট হিসেবে গ্রহণ করে;
  • এতে তিনটি অংশ থাকে: ইনপুট, প্রসেসিং ও আউটপুট;
  • সংখ্যা প্রক্রিয়াকরণের ভিত্তিতে কাজ করে;
  • কাজের সুক্ষ্ণতা অত্যন্ত বেশি (১০০ %)
  • কাজে ফলাফল সরাসরি মনিটরে প্রদর্শিত হয় বা অন্য কোনো আউটপুট ডিভাইসে প্রকাশিত হয়।

গ) হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)

এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে যে যন্ত্র তৈরি হয়, তাকে হাইব্রিড কম্পিউটার বলে। সাধারণত এটি বৈজ্ঞানিক গবেষণায়ও ব্যবহার করা হয়। হাইব্রিড কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল উভয়ের বৈশিষ্ট্য রয়েছে। এটি একদিকে যেমন অ্যানালগেরর মতো দ্রুত, আবার অন্যদিকে ডিজিটালের মতো নির্ভুলতার সাথে কাজ করতে পারে। আরো সহজ ভাবে বললে, হাইব্রিড কম্পিউটার এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের একটি আংশিক সংমিশ্রণ।

৩) কম্পিউটারের জনক কে?

কম্পিউটারের জনক হিসেবে চার্লস ব্যাবেজ (Charles Babbage) কে গণ্য করা হয়। তিনি ১৮৩৭ সালে প্রথম যান্ত্রিক কম্পিউটারের ধারণা দেন, যা "অ্যানালিটিক্যাল ইঞ্জিন" (Analytical Engine) নামে পরিচিত। এই যন্ত্রটি আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। চার্লস ব্যাবেজের কাজ কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

৪) কম্পিউটার ভাইরাস কি?

কম্পিউটার ভাইরাস হলো একটি ধরনের ম্যালওয়্যার (Malware), যা কম্পিউটার প্রোগ্রামে নিজে থেকে যুক্ত হয়ে সেটিকে সংক্রমিত করে এবং বিভিন্ন ক্ষতিকর কাজ করতে পারে। এটি এমন একটি প্রোগ্রাম, যা নিজের কপি তৈরি করে এবং অন্য ফাইল বা সফটওয়্যারে ছড়িয়ে পড়ে। ভাইরাস সাধারণত ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

৫) প্রথম কম্পিউটার ছিল একটি ঘরের সমান বড়

আজকের সময়ে একটি ল্যাপটপ সহজেই হাতের মধ্যে ধরে রাখা যায়, কিন্তু ১৯৪৬ সালে তৈরি ENIAC (Electronic Numerical Integrator and Computer) নামের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারটি ছিল প্রায় ১,৮০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। এটি প্রায় ৩০ টন ওজনের ছিল এবং এর জন্য একটি আলাদা ঘর প্রয়োজন হতো।

৬) কম্পিউটারের প্রথম প্রোগ্রামার ছিলেন একজন নারী

অ্যাডা লাভলেস (Ada Lovelace) নামে একজন ব্রিটিশ গণিতবিদকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম অ্যালগরিদম লিখেছিলেন।

৭) কম্পিউটার "বাগ" শব্দের উৎপত্তি

"বাগ" শব্দটি কম্পিউটারের সমস্যা বোঝাতে ব্যবহার করা হয়। ১৯৪৭ সালে, একটি কম্পিউটারের সার্কিটের মধ্যে সত্যিকারের একটি পোকা (মথ) আটকে ছিল, যার কারণে মেশিন কাজ করছিল না। সেখান থেকেই শব্দটির প্রচলন।

৮) প্রথম হার্ডড্রাইভ কত বড় ছিল জানেন?

১৯৫৬ সালে তৈরি প্রথম হার্ডড্রাইভটি ৫ মেগাবাইট ডেটা সংরক্ষণ করতে পারত। কিন্তু এর আকার ছিল প্রায় একটি ফ্রিজের মতো এবং এটি পরিবহনের জন্য একটি ছোট ট্রাকের প্রয়োজন হতো।

৯) প্রথম ইমেইল পাঠানো হয়েছিল ১৯৭১ সালে

১৯৭১ সালে রে টমলিনসন (Ray Tomlinson) নামে একজন ইঞ্জিনিয়ার প্রথম ইমেইল পাঠিয়েছিলেন। মজার বিষয় হলো, তিনি প্রথম ইমেইলে কী লিখেছিলেন তা নিজেও মনে করতে পারেন না!

১০) বিশ্বের প্রথম সুপারকম্পিউটার

১৯৬০ সালে তৈরি "CDC 6600" ছিল বিশ্বের প্রথম সুপারকম্পিউটার। এটি প্রতি সেকেন্ডে প্রায় ৩ মিলিয়ন নির্দেশনা কার্যকর করতে পারত। আজকের সাধারণ স্মার্টফোনও এর চেয়ে অনেক বেশি শক্তিশালী।

শেষ কথা

কম্পিউটারের এই চমকপ্রদ তথ্যগুলো আমাদের প্রযুক্তি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। এগুলো জানতে পারা শুধু মজার নয়, জ্ঞানের ভান্ডারও সমৃদ্ধ করে। আপনি কি এই তথ্যগুলোর মধ্যে কোনোটি জানতেন? মন্তব্যে জানাতে ভুলবেন না!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ