ঘরে তৈরি উপকরন দিয়ে কীভাবে চুল সোজা, সিল্কি এবং রিবন্ডিং করবেন

সিল্কি চুল পাওয়ার সহজ উপায়
সিল্কি চুল পাওয়ার সহজ উপায়। ছবি: পেক্সেলস

যখন আপনার বাকাতেরা ও কোকরানো চুল সোজা এবং সিল্কি করার ইচ্ছা জাগে তখন প্রথমেই যেটা মাথায় আসে সেটা হল পার্লার কিংবা হেয়ার সেলুনে গিয়ে চুল স্ট্রেইট করা কিংবা হেয়ার রিবন্ডিং কিংবা কেরোটিন রিবন্ডিং ইত্যাদি প্রক্রিয়া, যা অত্যন্ত ব্যায়বহুল। ইচ্ছা থাকা স্বত্বেও অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠেনা। আরেকটি বড় সমস্যা হল, সেলুন কিংবা পার্লারে ক্যামিকেল ব্যবহার করে এই কাজটি করা হয় যার অনেক সাইড এফেক্ট রয়েছে। এই পোস্টটি পড়ার মাধ্যমে জানতে পারবেন প্রাকৃতিক উপাদান দিয়ে চুল সিল্কি করার কৌশল। কম খরচে কোন রকম পার্শ প্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ব্যবহার আপনি নিজেই তৈরি করে নিন এই চুল স্ট্রেইটনার কিংবা হেয়ার রিবন্ডিং ক্রিম। এটি চুল সিল্কি করার ঘরোয়া উপায়। এটি ১১ বছরে উর্ধে যে কেউ ব্যবহার করতে পারবেন। (ছেলে কিংবা মেয়ে)।

প্রয়োজনীয় উপকরনঃ

১। আটা/ময়দা - ১ কাপ
২। ভাত - ১ কাপ
৩। অ্যালোভেরা জেল - ১ কাপ
৪। গ্লিসারিন - ২ টেবিল চামচ
৫। মধু - ৪ চা চামচ
৬। পানি - ২/৩ চা চামচ (যদি প্রয়োজন হয়)

কীভাবে বানাবেনঃ

প্রথমত একটি ব্লেন্ডার মেশিনে এক কাপ সাদা ভাত নিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে তেল যুক্ত ভাত না হয়। আপনি চাইলে অবশিষ্ট থেকে যাওয়া রান্না করা ভাতও ব্যবহার করতে পারবেন। এবার ১ কাপ অ্যালোভেরা জেল ও ১ কাপ আটা/ময়দা মিশিয়ে দিন। এবার ভালোভাবে ব্লেন্ড করুন। ব্লেন্ড করতে অসুবিধা হলে প্রয়োজনে ২/৩ চামচ অথবা পরিমান মত পানি মিশিয়ে নিন। মনে রাখবেন খুব বেশি ঘন বা পাতলা না হয়। ঘনত্বটা ক্রিমের মত হতে হবে। খেয়াল রাখবেন ভালভাবে যেন মসৃন পেস্ট হয়, কোন দানাদার কিছু না থাকে। এবার ২ টেবিল চামচ বা ১০-১৫ গ্রাম গ্লিসারিন মিক্স করুন। আর মিক্স করুন ৪ চা চামচ মধু। খাটি মধু ব্যবহার করা চেষ্টা করবেন। সবগুলো উপকরন দেয়া হলে আরেকবার ব্লেন্ড করে নিন। এভাবে তৈরি করে ফেলুন চুল সোজা, সিল্কি এবং রিবন্ডিং করার সম্পূর্ণ প্রাকৃতিক ক্রিম।

ব্যবহার পদ্ধতিঃ

প্রথমে চুল খুব ভালভাবে শেম্পু দিয়ে ধুয়ে নিন। এবার চুল ভালভাবে শুকিয়ে নিন। একটি চিরুনী ব্যবহার করে চুলগুলো ভালভাবে আচরিয়ে নিন এবং ছোট ছোট সেকশনে ভাগ করুন। এরপর উপর উল্লেখিত ঘরে বানানো ক্রীম মাথার তালু থেকে শুরু করে চুলের প্রতিটি সেকশনে ভালভাবে লাগিয়ে নিন। ক্রিম চুলে এলোমেলো ভাবে লাগাবেন না। চুলগুলো পিছনের দিকে সোজা ভাবে ছেড়ে রেখে দিন। এ অবস্থায় চুলে যাতে কোন ভাজ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করুন। এরপর নরমাল পানি দিয়ে আলতোভাবে চুল ভালভাবে ধুয়ে নিন। তারপর যেকোন বেবী শেম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুল শুকানোর জন্য একটি টাওয়েল পেচিয়ে চুলগুলো পিছনের দিকে ছেড়ে দিয়ে চেপে চেপে পানি শুকিয়ে নিন। চুলে কোন বেনি বা গোছা করবেন না। চুল শুকানোর জন্য টাওয়েল দিয়ে চুল ঘষবেন না। এতে আপনার চুলের স্ট্রাকচার নস্ট হয়ে যাবে। এরপর চুল পেছনের দিকে চিরুনি দিয়ে আচরিয়ে ন্যাচারালি শুকাতে দিন। এভাবে প্রতি ১৫ দিন অন্তর একই প্রক্রিয়ায় চুলের পরিচর্যা করুন।

চুল সিল্কি করার ঘরোয়া পদ্ধতি

যখন আপনার চুল শুকাতে থাকবে সাথে সাথে আপনার চুলে পরিবর্তন লক্ষ্য করবেন। এভাবে প্রতি ১৫ দিন অন্তর অন্তর চুলের যত্ন নিতে থাকুন। দেখবেন একটা সময় আপনার চুলে আমুল পরিবর্তন আসতে শুরু করেছে। যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান তাই এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সর্বোচ্চ ফলাফলের জন্য চুলে বেনী বা খোপা করবেন না।

এই চুল সোজা ও ঝলমলে করার উপায় ব্যবহারের পর আপনার চুল সোজা, মসৃণ এবং ঝলমলে হয়ে উঠবে। সিল্কি চুলের ঘরোয়া উপায় নিয়মিত ব্যবহারে এটি প্রাকৃতিকভাবে রিবন্ডিংয়ের মতো কাজ করবে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখবে। এ প্রক্রিয়া ব্যবহার করে আপনার কতটুকু উপকার হল, কমেন্ট সেকশনে আপনার মতামত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ