ইলন মাস্কের রোবটের প্রতিদ্বন্দ্বী হবে চীনের রোবট?

ইউনিট্রি জি-১ (Unitree Pic)

আধুনিকতার বর্তমান যুগে মানুষ হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর। তাইতো দৈনন্দিন কাছে প্রতিনিয়তই বাড়ছে নানা মেশিন আর রোবটের ব্যবহার। আর মানুষের চাহিদা মেটাতে বিশ্বজুড়েই চলছে আধুনিক সব রোবোট তৈরির প্রতিযোগিতা। তবে এবার চীন ব্যাপক আকারে তৈরি করতে শুরু করেছে মানবাকৃতির রোবট। যা চির প্রতিদ্বন্দি ইলন মাস্কের তৈরীর রোবট অপটিমাসকে টেক্কা দিবে। তবে কেন রোবট তৈরিতে চীনের আগ্রহ বিস্তারিত জানুন এই পোস্টে।

চীন সব সময়ই প্রযুক্তির ক্ষেত্রে বহির বিশ্ব থেকে এগিয়ে আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই দেশটি এবার হিউম্যান রোবট অথবা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে। মূলত আমেরিকার জনপ্রিয় উদ্যোক্তা ও টেসলার প্রতিষ্ঠাতা ইলেন মাস্কেট তৈরি মানবাকৃতির রোবট অপটিমাসকে টেক্কা দিতেই চীনের এই প্রচেষ্টা। চীনের রোবোটিক স্টার্টআপ এজি বোট ২০২৩ সালে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর খুব দ্রুততম সময়ে প্রতিষ্ঠানটি রোবোটিক ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে অকল্পনীয় মাত্রা। যাত্রা শুরুর প্রথম বছরেই প্রতিষ্ঠানটি তাদের প্রথম রোবট রেইজ এ ওয়ানের মডেল তৈরি করে। এরপরই বাজারে এজি বোটের নাম ছড়াতে থাকে।



এর আগে ২০২৩ সালের শেষের দিকে চীনের আরেকটি রোবটিক প্রতিষ্ঠান ফুরিয়ার ইন্টেলিজেন্স প্রথম মানব কৃতির রোবটের ব্যাপক উৎপাদনের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি তাদের রোবোটিক মডেল জি আর ওয়ান বাই পেডেল রোবটের ১০০টি ইউনিট ডেলিভারি দিতে সক্ষম হয়। তবে এবার এজি বোট ১০০০ এর বেশি রোবট তৈরির কার্যক্রম শুরু করেছে। যেখানে বেশিরভাগ রোবটের উৎপাদন কাজ প্রায় শেষের পথে জানায় চীনভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। এ জি বোট সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মানবজাতির স্বাভাবিক বাস্তুতন্ত্র অক্ষত রেখে আধুনিক কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি হিউম্যান রোবট তৈরিতে আর তাদের তৈরি সর্বশ্রেষ্ঠ রোবটটি হচ্ছে ইউয়ান জন এটু। বিশেষ এই রোবটটি ১৭৫ সেন্টিমিটার লম্বা এবং ওজনে প্রায় ৫৫ কিলোগ্রাম। এছাড়া রোবটটিতে অত্যাধুনিক এআই সেন্সরের ব্যবহার করা হয়েছে। এই রোবটটি টেক্সট অডিও এবং ভিজুয়াল তথ্য প্রক্রিয়া করণ করতে এবং সুইয়ে সুতা প্রবেশের মত সুক্ষ কাজও করতে পারে।

গ্লোবাল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী চীফ তৈরি এবং ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও এনভিডিয়া এগিয়ে থাকলেও হিউম্যান রোবট চলাচল নিয়ন্ত্রণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে এগিয়ে আছে চীন। আর তাইতো ব্যাপকভাবে রোবট তৈরিতে সক্ষম হচ্ছে দেশটি। এদিকে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ২০২৬ সালে তাদের হিউম্যান রোবট বাজারে আনবে বলে জানিয়েছে অন্যদিকে চীনের প্রতিষ্ঠান এজি বোট তাদের উৎপাদন কারখানার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে এখন পর্যন্ত ৯৬২টি হিউম্যান রোবট সম্পূর্ণভাবে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে চীনের রোবটিক্স কোম্পানিগুলো টেসলার তুলনায় ব্যাপক উৎপাদনে এগিয়ে যাচ্ছে। যা ভবিষ্যতের রোবটের ব্যবহারকে আরো উন্নত করবে ও মানুষের জীবনমান সহজ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ